প্রিমিয়াম ব্রাউজার আনছে ফায়ারফক্স

১১ জুন, ২০১৯ ০০:০২  
প্রিমিয়াম সংস্করণের নতুন ব্রাউজার ডেভেলপ করছে জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স। মজিলার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস বেয়ার্ড সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন। নতুন এই ব্রাউজারে ভিপিএন এবং ক্লাউড স্টোরেজ সেবা থাকবে। যদিও সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মজিলার প্রধান। ফলে এই সেবায় লিমিটেড ডাটা অ্যাক্সেস থাকবে কিনা সেটি জানা যায়নি। ইতিমধ্যেই মজিলা প্রিমিয়াম ভিপিএন সেবা পরীক্ষা করছে। প্রোটনভিপিএন এর সাথে অংশীদারিত্বের এই সেবা ব্যবহার করতে প্রতিমাসে গ্রাহকদের ১০ ডলার খরচ গুনতে হয়। ডিজিটেক/বিএমটি